শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল

  • আপডেট হয়েছে : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৫১ বার পড়া হয়েছে

করোনাভাইরাস মহামারির ধাক্কা কাটিয়ে ভারতে প্রতিদিনই দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমে আসার যে প্রবণতা ছিল, তাতে ছেদ পড়েছে। আর এতেই দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৩ কোটির গণ্ডি। এই মাইলফলকে ভারতের সামনে রয়েছে কেবল করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র।গত ২৪ ঘণ্টায় দেশটিতে ফের বেড়েছে ভাইরাসে সংক্রমিত নতুন রোগীর সংখ্যা। একই সঙ্গে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। তবে সুস্থতার হার বাড়ায় ভারতে সক্রিয় রোগী নেমে এসেছে সাড়ে ৬ লাখের নিচে। গত ৮২ দিনের মধ্যে যা সর্বনিম্ন।আজ বুধবার (২৩ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৮৪৮ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগী বেড়েছে প্রায় ৮ হাজার।টানা কয়েকদিন নতুন রোগী শনাক্তের সংখ্যা কমে এলেও বুধবার তা আবারও কিছুটা বেড়ে গেল। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জনে।অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩৫৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু বেড়েছে প্রায় দুইশ। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৯০ হাজার ৬৬০ জন।সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্তের সংখ্যা বাড়লেও কমছে সক্রিয় রোগী। এক সময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় সাড়ে ৬ লাখের নিচে।গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় ১৯ হাজার। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৬ লাখ ৪৩ হাজার ১৯৪ জন। গত ৮২ দিনের মধ্যে যা সর্বনিম্ন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft