শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা

বাইকে দু’জন উঠলেই জরিমানা!

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৫৮ বার পড়া হয়েছে

 

 

বাইকে দুইজনকে পেলেই জরিমানা করছেন পুলিশ। কারণ হিসেবে পুলিশ বলছেন, সরকার নির্দেশিত প্রজ্ঞাপন বাস্তবায়নেই কঠোর অবস্থানে রয়েছেন তারা। আইন অমান্যের অভিযোগে জরিমানা ও মামলা দেয়া হচ্ছে।

আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডি ৩২ নম্বরসহ রাজধানীর বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে সড়কে চলাচলকারী মোটরসাইকেলের ওপর ট্রাফিক পুলিশের কঠোর নজরদারি করছেন পুলিশ।

জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) জারি করা নির্দেশনায় রাইড শেয়ারিং কার্যক্রম সীমিত সময়ের জন্য স্থগিত রেখেছে উবার, পাঠাও, সহজসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এরইমধ্যে অ্যাপস সেবা বন্ধ করে দিয়েছে তারা।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে মোটরসাইকেলে চালক ছাড়া অন্য আরোহী বহন না করার অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে, লকডাউনের মধ্যে মোটরসাইকেলে চালকের সাথে পরিচিত ব্যক্তি রাইড শেয়ার করছেন। অথবা কেউ কেউ পেশাগত কারণেও রাইড শেয়ার করছেন। ফলে একই হেলমেট বারবার বিভিন্ন মানুষ ব্যবহার করছেন। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

তবে মঙ্গলবার সকালে সড়কে বেরিয়ে পুলিশের এমন কড়াকড়ি আর জরিমানায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। একজন পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, প্রাইভেটকার, স্টাফবাস, রিকশা একাধিক যাত্রী পরিবহন করতে পারলেও আমরা কেন পারব না? তিনি বলেন, আমরা পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিনাতিপাত করছি। আমাদের না খেয়ে থাকতে হচ্ছে। ইনকামের চেয়ে মামলার টাকাই বেশি হয়ে গেছে।

তবে কাউকে হয়রানি নয় কেবল সরকারি নির্দেশনার যথার্থ বাস্তবায়নে চেষ্টা করা হচ্ছে বলে জানান ট্রাফিক পুলিশের ধানমন্ডি জোনের উপ-কমিশনার জাহিদুল ইসলাম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft