শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

ফুলছড়িতে নদী ভাঙন থেকে গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার দাবীতে মানববন্ধন

  • আপডেট হয়েছে : বুধবার, ২ জুন, ২০২১
  • ৬৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার ফুলছড়িতে নদী ভাঙন থেকে শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি, আবাদি জমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
বুধবার (২ জুন) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার উড়িয়া ইউনিয়নের মধ্য উড়িয়া গ্রামে ভাঙন কবলিত নদীর তীরে শিশু নারী-পুরুষ, বৃদ্ধসহ কয়েক শতাধিক মানুষ সমবেত হয়ে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহনকারীদের দাবীর সাথে একত্বতা ঘোষণা করে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক প্রভাষক গোলাম মোস্তফা কামাল পাশা, উড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজম, সমাজসেবক জোনাব আলী, যুবলীগ নেতা শাহ জামাল বাবু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নদী ভাঙন রোধে দ্রত ব্যবস্থা না নিলে এ এলাকার তিনটি মসজিদ, চারটি প্রাথমিক বিদ্যালয়, কবরস্থান, ফসলি জমি ও ঘরবাড়ি ভেঙে যাবে। তারা বলেন, আমাদের ঘর-বাড়ি নদীতে বিলীন হয়ে গেলে আমরা যাযাবর হয়ে যাব। আমাদের পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে হবে। তারা দ্রত নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft