শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে পা রাখল আর্জেন্টিনা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৬৫ বার পড়া হয়েছে

কোপা আমেরিকার চলমান আসরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ (২৯ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় বলিভিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। কুইয়াবার অ্যারেনা পেনান্তালে অনুষ্ঠিত ম্যাচটিতে ৪-১ ব্যবধানের জয় পেয়েছে আলবিসেলেস্তেরা।

এই জয়ে গ্রুপের সেরা হয়েই শেষ আটে পা রাখল আর্জেন্টিনা। ৪ ম্যাচে তিন জয় এবং এক ড্র নিয়ে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুই অবস্থান করছে উরুগুয়ে। কোনো পয়েন্ট পায়নি গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া বলিভিয়া।

কোপা আমেরিকায় আর্জেন্টিনার শুরুটা ভালো হয়নি। গত ১৫ জুন অলিম্পিক স্টেডিয়ামে চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। তবে এরপরের টানা তিন ম্যাচে পূর্ণ পয়েন্ট পেয়েছে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, লিয়ান্দ্রো পেরেদেসরা।

বার্সেলোনাে এবং আর্জেন্টিনার হয়ে টানা খেলে যাওয়ার কারণে স্বাভাবিকভাবেই বেশ ক্লান্ত লিওনেল মেসি। তাই সময়ের অন্যতম সেরা এই তারকার জন্য একটু বিশ্রামের দরকার ছিল। তবে বলিভিয়ার বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচেও তাকে বিশ্রাম দেয়নি আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি।
ক্লান্ত হলেও মেসির মাঠের খেলায় তার কোনো ছাপ দেখা যায়নি। উপহার দিয়েছেন নিজের সহজাত ফুটবল। নিজে জোড়া গোল করার পাশাপাশি সতীর্থ গোমেজকে দিয়েও করিয়েছেন একটি।

গত কয়েক বছর ধরে রক্ষণের দূর্বলতায় ভুগতে হচ্ছে আর্জেন্টিনাকে। অবশেষে কোপা আমেরিকার গ্রুপ পর্বে এর সমাধান পেয়েছে দলটি। ভরসা দিচ্ছেন দলে ডাক পাওয়া ক্রিশ্চিয়ান রোমেরো। আটালান্টার এই উঠতি তারকার সাথে নিজেদের দায়িত্ব খুব ভালোভাবেই সামাল দিচ্ছেন লিসান্দ্রো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, মার্কোস আকুনারা।

শেষ আটে আগামী ৪ জুলাই ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft