1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধায় অপরিকল্পিতভাবে নির্মাণাধীন ট্রাফিক পুলিশ ব্যারাকে বিদ্যুৎ স্পৃষ্টে ট্রাফিক সার্জেন্টের মৃত্যু - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

গাইবান্ধায় অপরিকল্পিতভাবে নির্মাণাধীন ট্রাফিক পুলিশ ব্যারাকে বিদ্যুৎ স্পৃষ্টে ট্রাফিক সার্জেন্টের মৃত্যু

  • আপডেট হয়েছে : বুধবার, ২ জুন, ২০২১
  • ৪৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা পৌর এলাকার পুরাতন জেলখানায় অপরিকল্পিতভাবে নির্মাণাধীন ট্রাফিক পুলিশ ব্যারাক ভবনে ওঠে মোবাইল ফোনে কথা বলার সময় মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে স্পৃষ্টে মো. ফয়সাল মামুন (৩০) নামে এক ট্রাফিক সার্জেন্টের মৃত্যু হয়েছে। নিহত মামুন গাইবান্ধা ট্রাফিক পুলিশে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি দিনাজপুর সদরের বাসিন্দা। তার আড়াই বছরের একটি মেয়ে রয়েছে। পুলিশ সার্জেন্টের এই আকস্মিক মৃত্যু তার পরিবারকে শোকের সাগরে ভাসিয়ে দিয়েছে।
গাইবান্ধা ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) নূর আলম সিদ্দিক জানান, রাতে শহরের পুরাতন জেলখানা এলাকায় নির্মাণাধীন ট্রাফিক পুলিশ ব্যারাক ভবনে ওঠে মোবাইল ফোনে কথা বলার সময় ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে ট্রাফিক সার্জেন্ট মামুনের মৃত্যু হয়। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, অপরিকল্পিতভাবে বিদ্যুতের হাই ভোল্টেজের ১১ হাজার কেভি সরবরাহ লাইনের তার ঘেঁষে ট্রাফিক পুলিশ ব্যারাকের ৩য় তলা নির্মাণ করা হচ্ছে। নির্মাণাধীন ওই ৩য় তলায় ওঠে মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত তার একটি হাত তারের কাছাকাছি গেলেই সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুতায়িত মারা যান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft