1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
হুইপ মাহাবুব আরা বেগম গিনি’র সুস্থতা কামনায় গাইবান্ধা পৌরসভায় দো’আ মাহফিল - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

হুইপ মাহাবুব আরা বেগম গিনি’র সুস্থতা কামনায় গাইবান্ধা পৌরসভায় দো’আ মাহফিল

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৬০ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি’র সুস্থতা কামনায় মঙ্গলবার (২২ জুন) দুপুরে গাইবান্ধা পৌরসভার আয়োজনে পৌর কার্যালয় চত্বরে এক দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে পৌর মেয়র মতলুবর রহমান বলেন, মাটি ও মানুষের নেত্রী জাতীয় সংসদের হুইপ সদর আসনের এমপি মাহাবুব আরা বেগম গিনি এবং গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য শাহ্ মাঈনুল ইসলাম শিল্পু শারীরিকভাবে অসুস্থ। তারাসহ আরো যারা অসুস্থ রয়েছেন তাদের সকলের সুস্থতা কামনায় আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আমরা সকলেই সকলের জন্য দোয়া করছি মহান আল্লাহ আমাদের দোয়া কবুল করে নিশ্চয় সকলকে সুস্থ করে তুলবেন। সেইসাথে বর্তমানে সারাবিশ্বের মতো বাংলাদেশেও করোনাকে কেন্দ্র করে যে সংকট তৈরী হয়েছে তা থেকে পরিত্রানের জন্য সকলকে দোয়া করার আহবান জানান তিনি।
দোয়া মাহফিলে পৌর মেয়র মো. মতলুবর রহমানসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর কাউন্সিলর শহিদ আহমেদ, মহিউদ্দিন আহমেদ রিজু, রকিবুল হাসান সুমন, শেখ শাহীন, কামাল হোসেন, আব্দুস সামাদ রোকন, মো. আবু বকর সিদ্দিক স্বপন, হুমায়ন কবির স্বপন, সংরক্ষিত নারী কাউন্সিলর সাবিনা বেগম, পৌরসভার সহকারী প্রকৌশলী ও সচিব (অঃ দাঃ) মো. রেজাউল হক, উপ-সহকারী প্রকৌশলী শফিউল ইসলাম ও শহিদুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন বড় মসজিদের পেশ ইমাম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft