মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

সোস্যাল মিডিয়ায় কার কত আয়?

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৫৯ বার পড়া হয়েছে

অভিনয় ছাড়াও তারকারা এখন যুক্ত হচ্ছেন সোস্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা প্ল্যাটফর্মগুলো তারকাদের আয়ের অন্যতম উৎস হয়ে উঠেছে। বলিউডের অনেক তারকাই প্রচুর টাকা আয় করেন এসব মাধ্যম থেকে। সে তালিকায় আছেন অমিতাভ, শাহরুখ, প্রিয়াঙ্কার মতো বড় তারকারাও।

৭৮ বছর বয়সেও সোস্যাল মিডিয়া দাঁপিয়ে বেড়াচ্ছেন কিংবদন্তি অমিতাভ বচ্চন। ২৬ দশমিক ৭ মিলিয়ন ফলোয়ার থাকা তার ফেসবুক প্রোফাইল থেকে প্রত্যেকটি পোস্টের জন্য ৫০ লাখ রুপি নিয়ে থাকেন তিনি।

বলিউড বাদশা শাহরুখ খানের নাম তো এরপরেই চলে আসে। কিং খান তার ইনস্টাগ্রামে প্রত্যেকটি বিজ্ঞাপন পোস্টের জন্য ৮০ লাখ থেকে ১ কোটি রুপি নিয়ে থাকেন। কিং খানের প্রায় সমপরিমাণ অর্থ ইনস্টাগ্রাম থেকে আয় করেন আলিয়া ভাটও।

তবে বলিউড তারকাদের মাঝে সব থেকে বেশি অর্থ পান প্রিয়াঙ্কা। ৬৩ দশমিক ৮ মিলিয়নের বিশাল ফ্যান ফলোয়ারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রতিটি বিজ্ঞাপন পোস্টের জন্য ১.৮০ কোটি থেকে ২ কোটি রুপি নিয়ে থাকেন তিনি। মূলত হলিউডের সিনেমা করার পর থেকেই প্রিয়াঙ্কার জনপ্রিয়তা পৃথিবী জুড়ে। জাতিসংঘের শান্তি দূত থেকে শুরু করে নানা সামাজিক কার্যক্রমে ব্যস্ত থাকা এই তারকার চাহিদাটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি।

অভিনয় ছাড়াও তারকারা তাদের আর্থিক আয়ের ভাণ্ডার খুলে বসেছেন সোস্যাল প্ল্যাটফর্মগুলোতে। এতে তারা যেমন জয়প্রিয়তা পাচ্ছেন তেমন হচ্ছে বাড়তি উপার্জনও।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft