1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

সিলেটে বৃষ্টির পানি জমা গর্তে ডুবে দুই বোনের মৃত্যু

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৬২ বার পড়া হয়েছে

সিলেটের গোলাপগঞ্জে একটি গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুন) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর গ্রামের বন্দরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই বোন সাবিয়া বেগম (৭) এবং কল্পনা বেগম (৫)। তারা ফতেহপুর গ্রামের বন্দরপাড়া এলাকায় গ্রামের রিপন আহমদের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রিপন আহমদের দুই শিশুকন্যা খেলতে গিয়ে বাড়ির পাশের একটি গর্তের জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন খুঁজাখুঁজির এক পর্যায়ে ওই গর্তে তাদের নিথর দেহ ভেসে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!