1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সাঘাটায় ৩৫ কোটি টাকা ব্যয়ে বাঙ্গালী নদীর পুনঃখনন কাজ শুরু - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

সাঘাটায় ৩৫ কোটি টাকা ব্যয়ে বাঙ্গালী নদীর পুনঃখনন কাজ শুরু

  • আপডেট হয়েছে : বুধবার, ২ জুন, ২০২১
  • ৫১ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলার বুক চিরে বয়ে যাওয়া বাঙ্গালী নদীর সতীতলা এলাকায় পুনঃখনন ও তীর সংরক্ষণের কাজ শুরু হয়েছে। এজন্য ৩৫ কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে।
জানা গেছে, নদী সিস্টেম ড্রেজিং বা পুনঃখননসহ তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় ১৮নং প্যাকেজে বাঙ্গালী নদীর গাইবান্ধার সাঘাটা-গোবিন্দগঞ্জ থেকে বগুড়ার সোনাতলা পর্যন্ত ১১ থেকে ২৪ কিলোমিটার ড্রেজিং ও ব্লক স্থাপনসহ আরও অন্যান্য কাজ করা হবে। এজন্য প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি টাকা। এর আগে প্রকল্প পরিচালকের নেতৃত্বে একটি রেকি দল প্রকল্প এলাকা পরিদর্শন করেছে। ইতোমধ্যে এই কাজটি শুরু করছে শামীম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। পরিকল্পনা অনুযায়ী বাঙ্গালী নদীর পুনঃখনন ও তীর সংরক্ষণসহ অন্যান্য কাজ সম্পন্ন হলে ভাঙনের তীব্রতা হ্রাস পাবে এবং নিশ্চিত হবে নাব্যতা। অবাধে নৌযান চলাচল করতে পারবে। একই সঙ্গে রক্ষা পাবে প্রাকৃতিক সম্পদও। এছাড়া টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন ও প্রান্তিক সেক্টরে উন্নয়ন সংগঠিত হবে বলে জানা গেছে।
এব্যাপারে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর জানান, মরা বাঙ্গালী নদীর পূণঃখনন কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এতে করে নদীর গভীরতা বৃদ্ধি পাবে ও নাব্যতা সংকট দূর হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft