শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

সংসদে পরীমনির ঘটনায় জড়িতদের শাস্তি দাবি

  • আপডেট হয়েছে : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৫৩ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি ধর্ষণ ও নির্যাতনের শিকার উল্লেখ করে সংসদে এর শাস্তি দাবি করেছেন বিএনপির এমপি হারুনুর রশিদ।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, সত্যিকার অর্থে যে বিষয়গুলো আজকে বিরাট আকারের সরকারকে নাড়া দিয়েছে সেই বিষয়গুলোকে সরকার দৃষ্টিতে নেবেন। পরীমনি বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী। তিনি যে ঘটনার শিকার হয়েছেন, চার দিন থেকে তিনি বিচারপ্রার্থী। কিন্তু বিচার পাচ্ছেন না। এটা কি অসত্য মাননীয় স্পিকার? রোববার (১৪ জুন) জাতীয় সংসদে আয়োডিনযুক্ত লবণ বিল-২০২১ আইনটি পাসের সময় জনমত যাচাই-বাছাইয়ের প্রস্তাব ও সংশোধনীর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। এর আগে জনমত যাচাইয়ের সময় হারুন বলেন, বাংলাদেশে আইন আছে কিন্তু তার ব্যবহার নেই। অভিনেত্রী পরীমণির মতো ব্যক্তি ধর্ষণ ও নির্যাতনের শিকার।

কিন্তু আইন থাকার পরও বিচার পাচ্ছেন না তিনি।

হারুনুর রশীদ বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেই। অবশ্যই এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। গতকাল এ ব্যাপারে সমস্ত মিডিয়ায় প্রচার হয়েছে আমার আর কী বলার আছে।

প্রসঙ্গত, ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী পরিমনি। আজ সোমবার দুপুর ১২টার দিকে সাভার থানায় মামলাটি করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft