1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

রংপুরের পীরগঞ্জে ব্ল্যাকমেইল করে গৃহবধূকে গণধর্ষণ, ৪ যুবক কারাগারে

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩৯ বার পড়া হয়েছে

রংপুরের পীরগঞ্জে পরকীয়া প্রেমিকের সঙ্গে অনৈতিক সম্পর্কের অশ্লীল ভিডিও নেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করে গৃহবধূকে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় গ্রেফতার ৪ জনকে কোর্টহাজতে পাঠানো হয়েছে।

শুক্রবার তাদের কোর্টহাজতে পাঠায় পুলিশ। অপরদিকে ধর্ষিতা গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে নেয়া হয়েছে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বড়আলমপুর ইউনিয়নের এক গৃহবধূর সঙ্গে প্রতিবেশী খালেক মিয়ার ছেলে রনি মিয়ার (১৯) পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি ওই গৃহবধূর সঙ্গে রনির অনৈতিক সম্পর্কের দৃশ্য মোবাইলে ভিডিও করা আছে মর্মে ৩ যুবক গৃহবধূকে হুমকি দেয়।

ওই ৩ যুবক একই গ্রামের মকবুল মিয়ার ছেলে আখতারুল (২৫), আজগার মিয়ার ছেলে মামুন মিয়া (২৬) এবং শাহ আলমের ছেলে আলামিন (২২) ব্ল্যাকমেইল করে ওই গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্ক করে।

ঘটনাটি জানাজানি হলে গৃহবধূর স্বামী বাদী হয়ে পরকীয়া প্রেমিকসহ ৪ জনকে আসামি করে বৃহস্পতিবার থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মাহবুবর রহমান অভিযান চালিয়ে ৪ আসামিকেই গ্রেফতার করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মাহবুবর রহমান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/৩ ধারায় মামলার পর সব আসামিকে গ্রেফতার করা হয়েছে।

ওসি সরেস চন্দ্র বলেন, ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য রংপুরে প্রেরণ করা হয়েছে। ১৬৪ ধারায় জবানবন্দিতে আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!