রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার

ম্যাচ রেফারির হাতেই সাকিবের ভাগ্য

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৫৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জৈব সুরক্ষা বলয় ভেঙে কিছুদিন আগেই বিতর্কের জন্ম দেন সাকিব আল হাসান। এক সপ্তাহের ব্যবধানে আবারও বিতর্ক তৈরি করলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

শুক্রবার আবাহনীর ব্যাটিংয়ের সময় পঞ্চম ওভারে মুশফিককে আউট না দেওয়াতে স্টাম্প লাথি মেরে মাটিতে ফেলে দেন সাকিব। পরের ওভারে আম্পায়ার বৃষ্টির কারণে মাঠ কাভার দিয়ে ঢাকার নির্দেশ দিলে আরও ক্ষিপ্ত হয়ে উঠেন তিনি। এবার তো তিনটি স্টাম্পই উপড়ে আছাড় মারেন! এমন অক্রিকেটীয় ঘটনার পর নিশ্চিতভাবেই শাস্তির খড়গে পড়তে যাচ্ছেন মোহামেডান অধিনায়ক। তবে সবকিছুই নির্ভর করছে ম্যাচ রেফারি ও আম্পায়ারদের রিপোর্টের ওপর। এমন তথ্যই জানা গেছে আজ।

সাকিবের শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে ম্যাচ রেফারির রিপোর্টের জন্য অপেক্ষা করার কথা বলেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। বিসিবির এই পরিচালক বলেছেন, ‘আবাহনী-মোহামেডান ম্যাচে অনেক কিছুই ঘটে থাকে। আজকে এমনই ঘটনা আমরা দেখলাম।যা ফেসবুক লাইভ, ইউটিউবের মাধ্যমে সবাই দেখেছে। সাকিবের ঘটনাটি দুর্ভাগ্যজনক। আমরা আশা করি, এমন ঘটনা ঘটবে না।’

তিনি আরও বলেছেন, ‘আপনারা জানেন এটা আইসিসির স্বীকৃত ম্যাচ। এসব দেখার জন্য আমাদের প্যানেল আছে। এটা দেখে থাকেন বিসিবির আম্পায়ার ও ম্যাচ রেফারি। তাদের রিপোর্টের ভিত্তিতে সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft