সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

মেক্সিকোতে গোলাগুলির ঘটনায় নিহত ১৮

  • আপডেট হয়েছে : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৩৮ বার পড়া হয়েছে

মেক্সিকোতে গোলাগুলির ঘটনায় ১৮ জন নিহত হয়েছে। এক সরকারি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বেশ কয়েকটি সন্দেহভাজন প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারীদের মধ্যে স্থানীয় সময় শুক্রবার ওই গোলাগুলির ঘটনা ঘটেছে।

রাজ্য সরকারের মুখপাত্র রোকিও আগুইলার জানিয়েছেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাকাতেকাস রাজ্যে বেশ কয়েকটি মাদক পাচারকারী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বী মনোভাব থেকেই একদল অন্যদলের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে। এর আগে গত বুধবার জাকাতেকাস রাজ্যের একটি ব্রিজে দুই পুলিশ কর্মকর্তার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি স্থানে গোলাগুলির খবর এসেছে।

মেক্সিকোতে প্রায়ই মাদক পাচারকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অনেক সময় ক্ষমতা টিকিয়ে রাখতে প্রতিদ্বন্দ্বী দলগুলো একে অনেক সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে।

২০০৬ সাল থেকে এখন পর্যন্ত মাদক সম্পর্কিত বিভিন্ন সহিংসতায় তিন লাখের বেশি মানুষ নিহত হয়েছে। সে সময় দেশের মাদক পাচার কার্যক্রমের বিরুদ্ধে লড়াইয়ে ফেডারেল বাহিনীর সদস্যদের মোতায়েন শুরু করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft