1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৪৫ বার পড়া হয়েছে

নিজের জমি থেকে পুঁইশাক নিয়ে বাজারে বেচতে যাচ্ছিলেন মজিবর রহমান (৬৫)। গ্রামের সড়ক থেকে উঠছিলেন মহাসড়কে। হঠাৎ দ্রুতগামী একটি যান তাঁকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি।

ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর নামক স্থানে আজ বৃহস্পতিবার (১০ জুন) সকালে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

থানার উপ-পরিদর্শক (এসআই) হরিদাস বর্মণ বলেন, নিজ জমি থেকে পুঁইশাক নিয়ে ভারে করে বাজারে বেচতে যাচ্ছিলেন মজিবর রহমান নামের এক ব্যক্তি। পথে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর মোড়ে মহাসড়কে ওঠার সময় কোনো এক যান তাঁকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাঁর ক্ষতবিক্ষত লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত কালের কণ্ঠকে বলেন, ‘মজিবর নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনায় জড়িত যানটিকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। প্রক্রিয়া চলছে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!