শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে : প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৪৩ বার পড়া হয়েছে

অনেক সমস্যা মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মনুষ্যসৃষ্ট দুর্যোগও মোকাবেলা করতে হয়েছে। সেগুলো অতিক্রম করেও বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।প্রাকতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ঝড়-ঝাপ্টা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগ যতই আসুক না কেন বাংলাদেশের জনগণ তা মোকাবেলা করতে পারে।

আজ মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এসব কথা বলেন।যে দক্ষতার মাধ্যমে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) বাস্তবায়নে বাংলাদেশ এগিয়ে ছিল, টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) পথেও একইভাবে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এমডিজি সেটি বাস্তবায়নেও কিন্তু বাংলাদেশ অনেক… আমি বলব অগ্রগামী ছিল এবং সেখানে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে আর এসডিজির ক্ষেত্রেও আমরা সেই পথে এগিয়ে যাচ্ছি। আমাদের সুষ্ঠু পরিকল্পনা, সুনির্দিষ্ট দিকদর্শন আছে এবং আমরা পরিকল্পিতভাবে এগোচ্ছি বলেই এটা অর্জন সম্ভব।এসডিজি বাস্তবায়নে সরকার সুপরিকল্পিত পদক্ষেপ নিয়েছে এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এগুলো গ্রহণ করা হয়েছে জানিয়ে সরকারপ্রধান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যে ঘোষণাপত্র, গঠনতন্ত্র এবং নির্বাচনী ইশতেহার, সেখানেও আমরা দেশের উন্নয়নের দিকে চিন্তা করেই বিভিন্ন পদক্ষেপের কথা ঘোষণা করেছি। এবং আমরা সেভাবেই সরকার গঠন করার পর থেকে কার্যকর পদক্ষেপ নিচ্ছি। যার ফলাফল আজকে এসডিজি বাস্তবায়নে বিশ্বের তিনটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম অবস্থানে আছে। …বিশেষ করে করোনাভাইরাসের কারণে যখন সারাবিশ্বের অর্থনীতি স্থবির, সেই সময় একদিকে করোনাভাইরাস মোকাবেলা করা, মানুষকে সুরক্ষিত করা অপরদিকে অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল রাখা।সম্মিলিতভাবে কাজ করার কারণেই বাংলাদেশের সব অর্জিত উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, তার সবচেয়ে ভালো লাগে সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয়, সেটা বাস্তবায়নে সামরিক-অসামরিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, দলীয় নেতাকর্মীসহ দেশের জনগণ তা গ্রহণ করে ও বাস্তবায়নে এগিয়ে আসে।  তার আগে প্রধানমন্ত্রী মুজিববর্ষ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত স্মারকগ্রন্থ ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে বঙ্গবন্ধু’-এর মোড়ক উন্মোচন করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft