শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

পলাশবাড়ীতে জন দুর্ভোগ লাঘবে ছাত্রলীগের উদ্যোগে নিউ লাইফ ফাউন্ডেশনের অর্থায়নে রাস্তা সংস্কার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে জন দুর্ভোগ লাঘবে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ও নিউ লাইফ ফাউন্ডেশনের অর্থায়নে এবার রাস্তা সংস্কার কাজ সম্পন্ন করা হলো।
একের পর এক জনকল্যাণমুখী কাজের অংশ হিসেবে এবার পথচারিদের চলাচলের সুবিধার্থে প্রত্যন্ত পল্লীর রাস্তা সংস্কার করে দিলেন নিউ লাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসি ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১ জুন) পলাশবাড়ী পৌরশহরের নুরপুর গ্রামের গোবিনপুরে আংশিক এলাকায় অধ্যক্ষ মাওঃ আব্দুল হালিমের বাড়ীর সম্মুখ রাস্তাটি বর্ষা মৌসুমে বরাবরই পথচারী সাধারণের চলাচলে মারাত্মক অনুপযোগী হয়ে পড়ে। উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা বিষয়টি ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউকে অবগত করলে তিনি তাৎক্ষণিক ইটের রাবিশ দিয়ে মেরামতের মাধ্যমে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলেন। ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান রুবেলের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মামুন-আর-রশিদ, সহ-সভাপতি সৌরভ আহম্মেদ উজ্জ্বল,ছাত্রলীগ নেতা আশিক, জীবন ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্লাপুর এবং রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা এলাকার অসহায় দরিদ্র জনগোষ্ঠীর অবর্ণনীয় দুঃখ-দুর্দশা লাঘবে অন্ন-বস্ত্র-বাসস্থান-চিকিৎসা-শিক্ষা ও বিনোদন এবং বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ছাড়াও অসহায়ত্বের বিভিন্ন ক্ষেত্রে বরাবরই নানা মানবিক সহায়তার কাজ করে আসছেন ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ। তিনি তাঁর জীবদ্দশায় ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামীতেও এমন মানবিক সাহায্য সহযোগিতার কার্যক্রম অব্যাহত চালিয়ে যাবেন বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft