1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
দো'আ অনুষ্ঠানের মধ্যদিয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

দো’আ অনুষ্ঠানের মধ্যদিয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

  • আপডেট হয়েছে : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৪১ বার পড়া হয়েছে
সকল জল্পনা-কল্পনা, সংশয়-সন্দেহ, বাধা-বিপত্তি ও পিছুটান পিছনে ফেলে অবশেষে ১৪ জুন সোমবার সকালে দো’আ অনুষ্ঠানের মধ্যদিয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। অগ্নিকান্ড-দূর্যোগ-দুর্ঘটনায় দিনরাত প্রতিটি মূহুর্ত্বে সার্বজনীন জনস্বার্থের সেবায় সদা জাগ্রত থাকবে গাইবান্ধার পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি। যাহার মোবাইল নাম্বার- ০১৭৯৯-১৬২-১১৬।
পৌরশহরের দক্ষিণ বন্দরের অদূরে মনোরম পরিবেশে অবস্থিত পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটির প্রথম মাস্টারের দায়ীত্ব গ্রহন করেছেন সাইয়েদ মো. ইমরান। সদা প্রানবন্ত ও হাস্যোজ্জ্বল স্বভাবের একজন টগবগে অফিসার সাইয়েদ মো.ইমরানের সহযোগী সহকর্মি হিসেবে আরো ২৪ জনবল কাজ করবে একযোগে। এছাড়াও থাকবে সাঁজোয়া যানবাহনসহ প্রয়োজনীয় সরঞ্জাম। যথাযথ দায়ীত্বপালন নির্বিঘ্ন করতে তিনি স্থানীয় সর্বস্তরের জনমানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
দো’আ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান নয়ন, থানা অফিসার ইনচার্জ ওসি মাসুদার রহমান, গাইবান্ধা ফায়ার স্টেশনের উপ-পরিচালক এনামুল হক, পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন পরিচালক সাইয়েদ মো. ইমরান সহ সাংবাদিকবৃন্দ। উক্ত দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পলাশবাড়ী কেন্দ্রীয় থানা জামে মসজিদ এর পেশ ইমাম মো. রাজা মিয়া।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft