মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত অক্সিজেন কন্টিনেটর ও কোভিড-১৯ এর সুরক্ষা সামগ্রী গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৪১ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত অক্সিজেন কন্টিনেটর এবং কোভিড-১৯ এর সুরক্ষা সামগ্রী গাইবান্ধা সদর হাসপাতালের জন্য হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (১ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অক্সিজেন কন্টিনেটর এবং কোভিড সুরক্ষা সামগ্রী জেলা প্রশাসক মো. আবদুল মতিনের কাছে হস্তান্তর করেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। এসময় পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা.আ.ম. আকতারুজ্জামান, প্রেস ক্লাবের সভাপতি একেএম রেজাউল হক, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম ছাকা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. তানজিমুল ইসলাম জামিল, সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিনুজ্জামান রিংকু, বিএমএ জেলা সভাপতি ডা. মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শাহীনুল ইসলাম, আরএমও হারুন-অর-রশিদ, অ্যাড. জরিদুল ইসলাম, অ্যাড. সমীরন কুমার উপস্থিত ছিলেন প্রমুখ।
উল্লেখ্য; বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত অক্সিজেন কন্টিনেটর এবং কোভিড ১৯ এর ৬ হাজার সুরক্ষা সামগ্রী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ওবায়দুল কাদের-এর তত্ত্বাবধানে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের নিকট পাঠানো হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft