মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

গোবিন্দগঞ্জে বিকাশ এজেন্টের টাকার ব্যাগ চুরি, গ্রেফতার ১

  • আপডেট হয়েছে : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৫৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বিকাশ,ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর এজেন্টের দোকান থেকে অভিনব কায়দায় ৯ লাখ ৭৫ হাজার টাকা চুরি হলে পুলিশের তৎপরতায় ৮ লাখ, ৪ হাজার, ৮শ টাকা উদ্ধার করে। আয়েদ আলী নামে এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ।গোবিন্দগঞ্জ থানার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল আনুমানিক সাড়ে ৯টায় উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজারের মেঘলা টেলিকম ও বিকাশ, নগদ, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর এজেন্ট এরশাদ মন্ডল প্রতিদিনের ন্যায় সকালে দোকান খোলার সময় টাকার ব্যাগ রেখে দোকানের পরিস্কার পরিচ্ছন্ন করার সময় ওত পেতে থাকা চোরেরা সুকৌশলে ড্রয়ারে রাখা ব্যাগে ৯ লাখ ৭৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। পরে খোঁজাখুঁজি করে টাকার ব্যাগ না পেলে সিসিটিভি ফুটেজ দেখা শুরু হয়।

পরে স্থানীয় এক ব্যক্তি সিসিটিভি দেখে চোরকে চিনে ফেলায় এজেন্ট এরশাদ মন্ডল থানা পুলিশের কাছে অভিযোগ করে সহায়তা চান।এ অভিযোগের ভিত্তিতে বিকালে এসআই মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে পুলিশ উপজেলা শিবপুর ইউনিয়নের তরুনী পাড়া গ্রামের আসামী আয়েদ আলী শেখ(৬০) পিতা মৃত ফারাজ আলী শেখের বাসা তল্লাশী করে তার হেফাজত হইতে ৪ লক্ষ, ৪ হাজার, ৮শ’ টাকা এবং পলাতক আসামি জালাল উদ্দীন এর বাড়ি হইতে ৪ লক্ষ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। অপর আসামি জালাল উদ্দীন (৪৫) পিতা খবর আলী সাং ভিটা শাখইল ইউনিয়ন শিবপুর পলাতক রয়েছ।এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft