মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

গাইবান্ধায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বিজয়ী পলাশবাড়ী বালিকা টীমকে সংবর্ধনা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৫৭ বার পড়া হয়েছে
গাইবান্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বিজয়ী পলাশবাড়ী বালিকা টীম খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৫ জুন মঙ্গলবার বিকেলে পলাশবাড়ী উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে বিজয়ী বালিকা টীম খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুজ্জামান নয়ন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরি বিদ্যুৎ।
এসময় উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি আজাদুল ইসলাম, বালিকা টীম কোচ সুরুজ হক লিটন, টীম ম্যানেজার আলহাজ্ব আব্দুল হামিদ, সহ: ম্যানেজার ওসমান গণি মন্টু ও মনিরুজ্জামান মিথুন প্রমুখ।
এরআগে খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের বরণ করে নেয়া হয়।শেষে উপস্থিতদের মাঝে মিষ্টান্ন বিতরণ করা হয়।
উল্লেখ্য; গাইবান্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক-বালিকা অনূর্ধ্ব-১৭-২০২১-এর ফাইনাল খেলায় পলাশবাড়ী বালিকা ফুটবল দল ৩-০ গোলে গাইবান্ধা সদর উপজেলা বালিকা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft