রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার

গাইবান্ধায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বিজয়ী পলাশবাড়ী পৌরসভা বালিকা টীম খেলোয়াড়দের আনুষ্ঠানিক সংবর্ধনা

  • আপডেট হয়েছে : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৫৬ বার পড়া হয়েছে
গাইবান্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বিজয়ী পলাশবাড়ী পৌরসভা বালিকা টীম খেলোয়াড়দের এক আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হয়েছে।
পলাশবাড়ী পৌরসভার আয়োজনে রোববার ১৩ জুন বিকেলে পলাশবাড়ী পৌরসভা কার্যালয়ে জনাকীর্ণ অনুষ্ঠানে বিজয়ী বালিকা টীম খেলোয়াড়দের আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ মো. আব্দুস সোবহান মন্ডল, কাউন্সিলর মাহামুদুল হাসান, মহিলা কাউন্সিলর মোছা. শাহিনুর বেগম, মোছা. জান্নাত আরা শিরিন, বালিকা টীম ম্যানেজার সুরুজ হক লিটন, ম্যানেজার আলহাজ্ব আব্দুল হামিদ, সহকারি ম্যানেজার ওসমান গণি মন্টু ও মনিরুজ্জামান মিথুন প্রমুখ।
খেলায় ম্যান অব দ্য ম্যাচ হাবিবা খাতুন এবং ম্যান অব দ্য টুর্ণামেন্ট শিরিন আকতারকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। এরআগে বালিকা টীমে খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে খেলোয়াড়সহ উপস্থিতদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
উল্লেখ্য; গাইবান্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক-বালিকা অনূর্ধ্ব-১৭-২০২১-এর ফাইনাল খেলায় পলাশবাড়ী পৌরসভা বালিকা ফুটবল দল ৩-০ গোলে গাইবান্ধা সদর উপজেলা বালিকা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft