মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে গোবিন্দগঞ্জের পুলিশ প্রশাসন

  • আপডেট হয়েছে : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৬৩ বার পড়া হয়েছে
করোনাকালে স্বাস্থ্য বিধি মেনে চলুন, নিজে নিরাপদ থাকুন অপর কে নিরাপদ রাখুন বর্তমান সময়ে করোনা ভয়াবহতা মোকাবেলায় পুলিশ প্রশাসনসহ সাধারণ মানুষের নৈতিক দায়িত্ব রয়েছে। আসুন বিপদময় মহুর্তে সচেতন হোন অযাথা বাহিরে বের হওয়া হতে বিরত থাকুন, এভাবে হ্যান্ড মাইকে আহবান জানান গোবিন্দগঞ্জ থানার ওসি একে এম মেহেদী হাসান। করোনার ডেল্ট্রা ঢেউ মোকাবিলায় লকডাউন দিয়েছে সরকার। লকডাউন বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিয়েছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদের নেতৃত্বে রোববার বেলা তিনটা থেকে দুই ঘন্টাব্যাপী পৌর শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। লকডাউন অমান্য করা ও মাস্ক না পাড়ায় ৭ জনকে জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খোকন আহম্মেদ, সাধারণ সম্পাদক রাসেল কবির, সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক সহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীরা।
উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত পরিচালনা শেষে থানা মোড় চারমাথায় সাংবাদিকদের মাধ্যমে উপজেলাবাসী জানান, করোনা এই ঢেউ মোকাবেলায় সরকারি নির্দেশ মেনে চলতে হবে। উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগে কঠোর ভাবে সরকারি নির্দেশ মত লকডাউন বাস্তবায়ন করা হবে তিনি নিশ্চিত করেন।
এর আগে প্রশাসনের উদ্যোগে পৌর শহরের প্রধান প্রধান সড়ক ও বাণিজ্যিক এলাকায় লকডাউনের নির্দেশনা বাস্তবায়নে কর্মতৎপড়তা চালানো হয় এবং মাস্ক বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft