1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানো সম্ভব নয়: রাঙ্গা - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানো সম্ভব নয়: রাঙ্গা

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩৯ বার পড়া হয়েছে

স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানোর চেষ্টা করা হলেও পুরোপুরি বিধিনিষেধ মেনে গাড়ি চালানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি ও উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

তিনি বলেন, সরকারি বিধিনিষেধ পুরোপুরি মেনে গণপরিবহন চালু রাখা সম্ভব নয়। তবুও আমরা স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানোর চেষ্টা করছি। বিভিন্ন কারণে এটা অসম্ভব।

বুধবার (২৬ মে) দুপুরে রংপুর জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মসিউর রহমান রাঙ্গা।

তিনি বলেন, সকালে ও বিকেলে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সকালে বেশিরভাগ মানুষ অফিসে যান। এসময় সবাই তাড়াহুড়ো করে গাড়িতে উঠতে চান।

একটা গাড়িতে একজন ড্রাইভার, একজন হেলপার ও টিকেট কালেক্টর থাকেন। তারা তো একাই এতো যাত্রীদের সামাল দিতে পারেন না। অনেক সময় যাত্রীরা ধাক্কা দিয়ে গাড়িতে উঠে যায়।

রাঙ্গা বলেন, করোনায় লকডাউনে ৮৭ দিন গাড়ি (চলাচল) বন্ধ ছিল। আমাদের অনেক ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। আমরা গাড়ি না চালালে সরকারকে রাজস্ব দিতে পারব না। এজন্য সরকারের কাছে রাজস্ব মওকুফের আবেদন জানিয়েছি। সরকার থেকে আমাদের প্রণোদনা দেওয়ার কথা। প্রণোদনার টাকা হাতে পেলে প্রত্যেক জেলায় পাঠানোর ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত মালিক-শ্রমিক সবাইকে প্রণোদনা দিচ্ছে সরকার। সারাদেশে প্রায় ১২ লাখ গাড়ি রয়েছে। আমরা সরকারের কাছে ২৫ হাজার কোটি টাকা প্রণোদনা চেয়েছি। এখন সরকার বিবেচনা করবে, কমও দিতে পারে, আবার বেশিও দিতে পারে।

এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা মোটর মালিক সমিতির সাবেক সভাপতি আবু আজগর পিন্টু, সাবেক সিনিয়র সহ-সভাপতি একেএম মোজাম্মেল হক প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft