সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন

বিদ্যুৎ সেবায় ৮৮ ভাগ গ্রাহক সন্তুষ্ট: জরিপ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৪৭ বার পড়া হয়েছে

বিদ্যুৎ বিভাগ দাবি করেছে ৮৮ ভাগ গ্রাহক তাদের সেবায় সন্তুষ্ট। এক জরিপে এ তথ্য উঠে এসেছে। শনিবার (২৯ মে) এক ভার্চুয়াল সভায় বিদ্যুৎ বিভাগ জরিপের ফলাফল উত্থাপন করে।

ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফেসিলিটি কোম্পানি (আইআইএফসি) এই জরিপ পরিচালনা করে। বিদ্যুৎ সংযোগ, অভিযোগ সেবা, বিলিং ও মিটারিং- এই চারটি বিষয়ের ওপর জরিপ করা হয়েছে। নারায়ণগঞ্জের সদর উপজেলার ৭০০ গ্রাহক ও কুমিল্লার বুড়িচং উপজেলার ৭০০ গ্রাহক, অর্থাৎ মোট ১৪০০ গ্রাহক নিয়ে এই জরিপ পরিচালিত হয়েছে। যার মধ্যে আবাসিক গ্রাহক ৭১ শতাংশ এবং বাণিজ্যিক ও অন্যান্য গ্রাহক ২৯ শতাংশ।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর ৩৯ শতাংশ, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আর ই বি)-এর ৩৯ শতাংশ ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর ২২ শতাংশ গ্রাহক এই জরিপে অংশগ্রহণ করেছে। সার্বিকভাবে ৮৮ শতাংশ গ্রাহক বিদ্যুৎ সেবায় সন্তুষ্ট বলে জরিপে উঠে এসেছে। বিদ্যুৎ সংযোগ-এ ৯৪ শতাংশ, অভিযোগ সেবা’য় ৭৭ শতাংশ, বিলিং-এ ৯৫ শতাংশ ও মিটারিং সেবায় ৮৮ শতাংশ গ্রাহক সন্তুষ্ট। জরিপের খসড়া প্রতিবেদনে বলা হয়েছে- ৫২ শতাংশ গ্রাহক বিদ্যুৎ সংযোগের জন্য সরাসরি বিদ্যুৎ অফিসে না যেয়ে কোনো না কোনো মধ্যস্বত্বভোগীর মাধ্যমে আবেদন করেন।

সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রতিবেদনে বলা হয়েছে ৮৮শতাংশ গ্রাহক বিদ্যুৎ সেবায় সন্তুষ্ট। আমরা ১০০ শতাংশ গ্রাহকের সন্তুষ্টি চাই। বিতরণ কোম্পানিগুলোকে এ সময় গ্রাহকদের সমস্যা ও অভিযোগ যথাযথভাবে সম্মানের সঙ্গে মূল্যায়ন করার নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, প্রতিটি সংস্থারি নিজস্ব মূল্যায়ন থাকা আবশ্যক। সেবা যত দ্রুত অনলাইন বা ডিজিটালাইজড করা যাবে গ্রাহক সেবার মান তত দ্রুত বাড়বে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ৫২ শতাংশ গ্রাহক বিদ্যুৎ সংযোগের জন্য কেন মধ্যস্বত্বভোগীর মাধ্যমে আবেদন করে তা খুঁজে বের করতে হবে। বিদ্যুৎ বিতিরণ কোম্পানিগুলো কী সেবা দেয়, কোথায় এই সেবা কীভাবে পাওয়া যাবে বা নির্দিষ্ট সেবার ফি কত- বিষয়গুলো গ্রাহকদের জানানোর উদ্যোগ নিতে হবে। জন-প্রতিনিধিদের সম্পৃক্ত রেখে ব্যাপক প্রচার করা প্রয়োজন ৷ বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর গ্রাহকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।

ভার্চুয়াল এই অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান বেলায়েত হোসেন, আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অবঃ), পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেনসহ অন্যান্য দপ্তর প্রধানেরা সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft