শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

পলাশবাড়ীতে যানবাহন থেকে চাঁদা উত্তোলনকালে ৩ জনকে হাতে-নাতে আটক করেছে থানা পুলিশ

  • আপডেট হয়েছে : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৩১ বার পড়া হয়েছে

বৈশ্বিক করোনাকালীন গাইবান্ধার পলাশবাড়ীতে যানবাহন থামিয়ে অবৈধ চাঁদা উত্তোলনকালে ৩ জনকে হাতে-নাতে আটক করেছে থানা পুলিশ।
থানা পুলিশ সূত্র জানায়, বিশ্বজুড়ে বৈশ্বিক করোনাভাইরাস দুঃসময় কালীন যে কোনো চাঁদা আদায়ে স্বয়ং প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে সোমবার (৩১ মে) সকালে পলাশবাড়ী পৌরশহরের ঘোড়াঘাট সড়কে সরকারি কলেজ মোড়ে ইজিবাইক ও সিএনজিসহ বিভিন্ন যানবাহন থামিয়ে একটি সংঘবদ্ধ গ্রুপ অবৈধ চাঁদা উত্তোলন করছিল।
গোপন সূত্রে খবর পেয়ে থানা অফিসার ইনচার্জের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো.মতিউর রহমানের নির্দেশে এসআই নূরে-আলম সিদ্দিকী, এসআই মাণিক রানা, জিয়াউর রহমান ও এএসআই নূর আলমসহ সঙ্গীয় কনস্টেবল ওইস্থানে অভিযান চালায়। এসময় পলাশবাড়ী পৌরসভা নামীয় চাঁদা উত্তোলন করার রশিদ বহিসহ ৩ জনকে আটক করে পুলিশ। এরা হচ্ছেন, পৌরশহরের নুনিয়াগাড়ী গ্রামের মৃত নজির হোসেনের ছেলে ছানা উল্লাহ (৬৫), কালুগাড়ী গ্রামের মহসিন আলীর ছেলে রবিউল ইসলাম (১৯) ও একই গ্রামের আঃ মান্নানের ছেলে আনোয়ার হোসেন (২২)।
পুলিশি প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা চাঁদা উত্তোলন বিষয়টির সত্যতা স্বীকার করেন। ডিউটি অফিসার এসআই আজিজ জানান আটককৃত ৩ জন ছাড়াও অজ্ঞাত আরো ৫/৬ জনসহ এ ব্যাপারে থানায় একটি চাঁদাবাজি মামলা (নং-২৭, তাং -৩১/৫/২১) দায়ের হয়েছে। পরে তাদের গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft