1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গোবিন্দগঞ্জে বিয়ে এক সপ্তাহের মাথায় গৃহবধূ হলো লাশ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু

গোবিন্দগঞ্জে বিয়ে এক সপ্তাহের মাথায় গৃহবধূ হলো লাশ

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৫৬ বার পড়া হয়েছে
বিয়ের মাত্র এক সপ্তাহ যেতে না যেতেই স্বামী এবং শ্বশুর বাড়ীর লোকজনের নির্মম নির্যাতনে কিশোরী গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১২ মে ওই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে রেহান মিয়া (১৮) পার্শ্ববর্তী সাঘাটা উপজেলার সাথালিয়া গ্রামের মোজাফ্ফর রহমানের কিশোরী কন্যা শারমিন আক্তার (১৫) কে প্রেমের সম্পর্কে জড়িয়ে পালিয়ে বিয়ে করে। আজ ১৯ মে বুধবার সকালে প্রতিবেশীরা ঘরের মধ্যে শারমিনের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান,এ গৃহবধুর লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি আরও জানান। জিজ্ঞাসাবাদের জন্য ওই গ্রামের প্রতিবেশী ঠান্ডু আকন্দের ছেলে জুয়েল মিয়াকে আটক করা হয়েছে।
নিহত গৃহবধূর স্বজনরা অভিযোগ করে জানিয়েছেন, শারমিনের শ্বশুর বাড়ির লোকজনের নির্মম নির্যাতনে তার মৃত্যু হয়েছে।এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft