সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ মে, ২০২১
  • ৪২ বার পড়া হয়েছে

বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে হাইকোর্ট। একইসঙ্গে, ছয় মাসের মধ্যে বিচারিক আদালতকে মামলা নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ১০ আসামির মধ্যে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের মৃত্যুতে তার অংশটুকু বাতিল করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চের দেয়া পূর্ণাঙ্গ রায়ে এই আদেশ দেয়া হয়েছে। বড় পুকুরিয়া খয়লা খনির মামলার বিচার চলছে রাজধানীর বকশিবাজারের অস্থায়ী আদালতে।

এর আগে, ২০০৯ সালের ৮ই সেপ্টেম্বর মামলাটি বাতিলের জন্য আবেদন করেছিলেন ব্যারিস্টার আমিনুল হক। হাইকোর্ট তখন মামলার কার্যক্রম স্থগিত করে দেয়। বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার ১৬ আসামির মধ্যে ছয়জন বিভিন্ন সময়ে মারা গেছেন।

২০০৮ সালের ২৬শে ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার মন্ত্রিসভার ১০ সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা দায়ের করা হয়। এই মামলায় খালেদা জিয়া হাইকোর্ট থেকে জামিনে আছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি থেকে কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় এই মামলা দায়ের করা হয়। ওই বছরের ৫ অক্টোবর ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft