1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আজ আন্তর্জাতিক নারী দিবস দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই : বিদ্যুৎমন্ত্রী গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও মানববন্ধন সাঘাটায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে ‘হানিট্র্যাপ’ অভিযোগে মামলা দায়ের : গ্রেফতার ১ সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী পলাশবাড়ীর পল্লীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি

সারাদেশের ন্যায় সাদুল্লাপুরের ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৩৯ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত তিন তলা বিশিষ্ট অত্যাধুনিক বন্যা আশ্রয় কেন্দ্রের উদ্ধোধন করেন । আজকের এই দিনে উদ্বোধনের আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। আজকের এই দিনে বিশ্বশান্তি পরিষদ হতে জাতির জনক বঙ্গবন্ধুকে জুলিও কুড়ি শান্তি পুরুস্কার দেওয়া হয় ।
আজ ২৩ মে ১২টার দিকে গণভবন থেকে সারাদেশে ৫ টি মুজিব কেল্লার উদ্বোধন ও ৫০ টির ভিক্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করেন সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ইদ্রাকপুরে অবস্থিত আশ্রয় কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।
ভিডিও কনফারেন্স স্বাস্থবিধি মেনে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নবীনেওয়াজের সঞ্চালনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপজেলাবাসীর পক্ষ থেকে ছালাম জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডঃ ফজলে রাব্বী মিয়া এমপি ও গাইবান্ধা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতিসহ জেলা আ’লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যা ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক-সাদুল্লাপুর উপজেলার আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব এছাড়া অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কমিশনার-জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা বিভিন্ন উপজেলার ও স্থানীয় জনপ্রতিনিধি এবং ‘আ’লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী সুবিধাভোগী শান্তনা বেগমের সঙ্গে কথা বলে সাদুল্লাপুর উপজেলার বন্যা আশ্রয় কেন্দ্রের প্রাণবন্ত আনন্দের সার্থকতা বয়ে আনে।
উল্লেখ্য,বিদ্যালয়ের তিন তলা বিশিষ্ট অত্যাধুনিক একাডেমি ভবনে বন্যা আশ্রয় কেন্দ্রে ১২৭৮৮.২৫ বর্গফুট আয়তন বিশিষ্ট বন্যার সময় ৪০০ জন মানুষের ধারন ক্ষমতা,উন্নত পয়ঃনিস্কাশন ব্যবস্থা সম্পূর্ণ বন্যা আশ্রয় কেন্দ্র ও তিন তলা ভবনের প্রতি তলার আয়তন ৪২৬২.৭৫ বর্গফুট। নিচে রয়েছে ১০০ টি গবাদি পশুর ধারন ক্ষমতা সম্পূর্ণ উন্নত সেড ও সামনে ফুলের বাগানে ইদ্রাকপুর বন্যা আশ্রয় কেন্দ্র ও উচ্চ বিদ্যালয়ের অত্যাধুনিক একাডেমি ভবন নির্মাণে মোট বরাদ্দ ধরা হয়ে ছিলো ৩ কোটি ১৬ লক্ষ ৪৩ হাজার ৭ শত ৬৮ টাকা নির্মাণ কাজ সহ যাবতীয় কাজ সম্পূর্ণ হয়। অবস্থিত ইদ্রাকপুর বিদ্যালয়ে তিন তলা বিশিষ্ট বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের ফলে দারিদ্র পীড়িত এলাকা মানুষ গুলো জানমালের নিরাপত্তার ক্ষেত্রে আর একধাপ এগিয়ে গেলো সাদুল্লাপুর । এখানে ৪০০ জন বিপদাপন্ন মানুষ ও ১০০ টি গবাদি পশু রক্ষা ও অন্য সময় শিক্ষার্থীরা উন্নত ও মনোরম পরিবেশ শিক্ষা অর্জনের সুযোগ পাবে। যাবতীয় কাজ সম্পূর্ণ করেছেন আব্দুল হালিম মন্ডল গোরস্থান মোড় গাইবান্ধা নামের ঠিকাদারী প্রতিষ্ঠান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!