মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

সাদুল্লাপুরে আওয়ামী লীগের দু’গ্রুপে একই স্থানে সভা আহবান করায় শহরে ১৪৪ ধারা জারি

  • আপডেট হয়েছে : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৫৩ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহরে রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। একই সময়ে পাশাপাশি স্থানে উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপে সভা আহবান করায় শনিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার মো. নবীনেওয়াজ এই আদেশ জারি করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. নবীনেওয়াজ জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শাহারিয়া খাঁন বিপ্লব রোববার সকাল ১০টায় সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরি অ্যান্ড কাব মিলনায়তনে উপজেলা কমিটির সভা আহবান করেন।
অপরদিকে; উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া খন্দকার একই সময়ে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে দলের এক জরুরী সভা আহবান করেন। এ নিয়ে দু’গ্রুপেই প্রচার-প্রচারণা চালান।
উভয় স্থানে সভা চলাকলীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিসহ শান্তি শৃঙ্খলা ভঙ্গ ও জনসাধারণের জানমালের নিরাপত্তা বিঘিœত হওয়ার আশংকায় সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ ১৪৪ ধারা জারি করা হয়। এব্যাপারে সাদুল্লাাপুর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft