1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

লালমনিরহাটে বঙ্গবন্ধু যাদুঘর নির্মাণ বন্ধ করে দিলেন ভারতীয় বিএসএফ

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৪৮ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি যাদুঘর নির্মাণ বন্ধ করে দিলেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।আজ রোববার দুপুরে ওই উপজেলার দহগ্রাম – আঙ্গোরপোতা করিডোর এলাকায় সীমান্তে এ যাদুঘর নির্মাণে বাঁধা দেয় সীমান্তে টহলরত ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

ওই এলাকায় ৩৩ লক্ষ টাকা ব্যয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি যাদু ঘর নির্মাণের উদ্দ্যেগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র দহগ্রাম ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুস সামাদ সরকার বলেন, আজ সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি যাদু ঘর নির্মাণ কাজ শুরু করেন এলজিইডি। যাদুঘরটি সীমান্তে ১৫০ গজের ভিতরে পরে যাওয়ায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাঁধা দেয়। তাদের বাঁধার কারণে কাজ বন্ধ করে রাখা হয়েছে। বিষয়টি উচ্চ পর্যায়ে জানানো হয়েছে পরবর্তীতে দুই দেশের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।দহগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউ-পি) কামাল হোসেন বলেন,  বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর নির্মাণে বাঁধা দেয়ার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। বিজিবিকে সাথে নিয়ে বিজিবি ও বিএসএফ’র সিও পর্যায়ে কথা বলেছি। বিএসএফ কিছু কাগজপত্র চেয়েছেন। আমরা সেই কাগজগুলো তাদের দেয়ার প্রস্তুতি নিচ্ছি। দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।পাটগ্রামের ইউএনও সাইফুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহন করবো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!