1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

নিজেদের তৈরি সুপার কম্পিউটার উন্মোচন করল ইরান

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৫৩ বার পড়া হয়েছে

নিজেদের তৈরি সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার উন্মোচন করেছে ইরান। রবিবার ‘সিমোর্গ’ নামের এই সুপার কম্পিউটারটি আমির কাবির বিশ্ববিদ্যালয়ে উন্মোচন করা হয়। এর মধ্য দিয়ে ইরান বিশ্বের সুপার কম্পিউটারের অধিকারী দেশগুলোর তালিকায় স্থান করে নিলো। সিমোর্গ সুপার কম্পিউটারটি ইরানের প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণাকেন্দ্র এবং আমির কাবির বিশ্ববিদ্যালয় যৌথভাবে তৈরি করেছে।

ইরানের সুপার কম্পিউটারের গতি হচ্ছে আধা টেরাফ্লপ। আগামী এক মাসের মধ্যে এর গতি এক টেরাফ্লপে উন্নীত করা হবে।এটি কৃত্রিম বুদ্ধিমত্তা, মেগা ডেটা বিশ্লেষণ, আবহাওয়ার পূর্বাভাস, ভূমিকম্পের বিষয়ে আগাম সংকেত সংক্রান্ত প্রকল্প বাস্তবায়ন এবং জেনেটিক ডেটা প্রসেসিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।ইরানের যোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ অজারি জাহরোমি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো নিশ্চিত করতে এই সুপার কম্পিউটার তৈরি করা হয়েছে।তিনি আরও বলেন, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ইরানসহ গোটা বিশ্বের বাণিজ্যের প্রধান চালিকা শক্তি হয়ে উঠবে।
খবর পার্স টুডে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!