শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

টম ক্রুজের পরবর্তী সিনেমার শুটিং শুরু হচ্ছে মহাকাশে

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ মে, ২০২১
  • ৬০ বার পড়া হয়েছে

এতদিন সিনেমার শুটিং হয়েছে সাগর-মহাসাগর, পাহাড়, জঙ্গল থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন জায়গার বিভিন্ন লোকেশনে। তবে এবার প্রথম পূর্ণদৈর্ঘ্য একটি সিনেমার শুটিং হতে যাচ্ছে মহাকাশে। এর জন্য মহাকাশে পাঠানো হচ্ছে রাশিয়া ও আমেরিকার দুই বিখ্যাত অভিনেতা টম ক্রুজ ও অভিনেত্রী ইউলিয়াকে। তাদের সঙ্গে সিনেমার দুই পরিচালকও যাবেন মহাকাশে।আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস এই খবর জানিয়েছে।

রসকসমস জানিয়েছে, পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রের শুটিঙের জন্য ভূ-পৃষ্ঠ থেকে ৩৭০ মাইল উপরে পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণরত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে দেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ইউলিয়া পেরেসলিডকে। তার সঙ্গী হবেন রাশিয়ার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ক্লিম শিপেঙ্কো।আলাদাভাবে নাসা জানিয়েছে, পূর্ণদৈঘ্যের চলচ্চিত্রের শুটিংয়ের জন্য মহাকাশে পাঠানো হচ্ছে হলিউডের বিখ্যাত অভিনেতা টম ক্রুজকে। তার সঙ্গী হবেন পরিচালক ডগ লিম্যান। আর তা হতে যাচ্ছে চলতি বছরের অক্টোবরেই। এই অভিযানে সহায়তা করছেন স্পেস-এক্স সংস্থার কর্ণধার এলন মাস্কও।রসকসমস সূত্রের খবর, শুটিংয়ের জন্য মহাকাশ স্টেশনে যেতে অভিনেত্রী পেরেসলিড এবং পরিচালক শিপেঙ্কোকে নিয়ে রকেট উৎক্ষেপণের জন্য প্রাথমিকভাবে ৫ অক্টোবর দিনটির কথা ভাবা হয়েছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।বিজ্ঞানীদের একাংশের বক্তব্য, মহাকাশে আগে কে, এই প্রতিযোগিতা এবার শুরু হতে চলেছে চলচ্চিত্রের শুটিং নিয়েও।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft