শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

এখনই দূরপাল্লার বাস চলার অনুমতি নয়

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ মে, ২০২১
  • ৩৭ বার পড়া হয়েছে

দূরপাল্লার বাস চালুর দাবিতে গতকাল শুক্রবার ঈদের দিন রাজধানীসহ দেশের বিভিন্ন বাস টার্মিনালে বিক্ষোভ করেন গণপরিবহন শ্রমিকরা। তবে ঈদের পরের দিন আজ শনিবার (১৫ মে) সরকারের পক্ষ থেকে লকডাউনের মেয়াদ ১৭ থেকে ২৩ মে পর্যন্ত বাড়ানো হলেও করোনা সংক্রমণ রোধে দূরপাল্লার বাস চলাচলে অনুমতি দেয়নি।শনিবার (২৩ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি স্বভাবিক না হওয়ায় এবং ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে চলমান ‘বিধিনিষেধ’ আরও এক সপ্তাহ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, করোনার সংক্রমণের কারণে কয়েকদফা বিধিনিষেধ বাড়ানোর পর সবশেষ ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ না কমা এবং ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ থেকে ২৩ মে আরও এক সপ্তাহ ‘বিধিনিষেধ’ বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেন।এখনই দূরপাল্লার বাস চলার অনুমতি দেওয়া হচ্ছে না। আগের শর্তে আগামী এক সপ্তাহ ‘বিধিনিষেধ’ চলবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft