রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

গোবিন্দগঞ্জে বাড়ির উঠানের পানির ট্যাংকে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

  • আপডেট হয়েছে : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৫৮ বার পড়া হয়েছে

বাড়ির উঠানে থাকা পানির রিজার্ভ ট্যাংকে পড়ে হাসান (৩০) ও হাবিবুর (২৫) নামে ভাইয়ের মৃত্যু হয়েছে। তাদের উদ্ধার করতে গিয়ে আহত হয়েছে মিন্টু নামে এক যুবক। আজ সোমবার (১৯ এপ্রিল) ভোর ৪টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর রাতে হাবিবুর তার স্ত্রীকে নিয়ে বাথরুমে যায়। ফেরার সময়ে বাড়ির মধ্যে থাকা পানির ট্যাংকে হঠাৎ করে পড়ে যায় হাবিবুর। তাকে উদ্ধার করতে ট্যাংকে নামে আরেক ভাই হাসান ও প্রতিবেশী মিন্টু। পরে ট্যাংকের মধ্যে মৃত্যু হয় হাসান ও হাবিবুরের। আহত অবস্থায় উদ্ধার করা হয় মিন্টুকে। গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হাসান ও হাবিবুরের লাশ উদ্ধার করে। এ ছাড়া আহত অবস্থায় মিন্টুকে উদ্ধার পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft