1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের ৯০ তম জন্মদিন পালন - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের ৯০ তম জন্মদিন পালন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৬১ বার পড়া হয়েছে

শ্রদ্ধা ও ভালবাসায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী মহানায়িকা সুচিত্রা সেনের ৯০তম জন্মদিন পালন করা হয়েছে পাবনায়। এ উপলক্ষে তার জন্মভিটা পাবনার গোপালপুর হেমসাগর লেনে স্থাপিত সুচিত্রা সেনের মুর‌্যালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মঙ্গলবার সকালে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদরে উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক ড. নরেশ চন্দ্র মধু ও যুগ্ম সম্পাদক কামাল আহমেদ সিদ্দিকী এই শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন পরিষদের সদস্য চন্দন কুমার দত্ত, শেখ সাব্বির আহমেদসহ একাধিক সদস্য। করোনাকালীন সময়ে স্বল্প পরিসরের এই আয়োজন দিয়ে সুচিত্রা সেনের জন্মদিন পালন করেন পরিষদ সদস্যরা।

উল্লেখ্য, সুচিত্রা সেনই প্রথম অভিনেত্রী, যিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন। রূপালী পর্দায় উত্তম-সুচিত্রা সেন জুটি আজও তুমুল দর্শক প্রিয়। জন্মসূত্রে তিনি বাংলাদেশি। ১৯৩১ সালের ৬ এপ্রিল তিনি পাবনা শহরের হেমসাগর লেনের বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর বসতভিটা স্বাধীনতা বিরোধী গোষ্ঠী অবৈধভাবে দখল করে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিল। এ নিয়ে পাবনার সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ দীর্ঘদিন ধরে আন্দোলন করে এবং আইনি জটিলতা কাটিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে বাড়িটি অবমুক্ত করেছে। বর্তমানে সেটা সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা হিসেবে দর্শকদের জন্য দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। তবে এখনও বাড়িটিতে সুচিত্রা সেনের স্মরণে পূর্নাঙ্গ স্মৃতি আর্কাইভ গড়ে তোলার কাজ শুরু হয়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft