1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
করোনার কারণে দীর্ঘায়িত হচ্ছে ইউপি নির্বাচন, দায়িত্বে বর্তমান চেয়ারম্যান-মেম্বাররাই - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

করোনার কারণে দীর্ঘায়িত হচ্ছে ইউপি নির্বাচন, দায়িত্বে বর্তমান চেয়ারম্যান-মেম্বাররাই

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৫৬ বার পড়া হয়েছে

 

করোনাভাইরাসের কারণে নির্বাচন করতে না পারায় দীর্ঘায়িত হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব। এ বিষয়ে ইতোমধ্যে জেলা প্রশাসকদের চিঠিও দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান চেয়ারম্যান-মেম্বাররা ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকবেন। এই বিষয়ে আমরা জেলা প্রশাসকদের কাছে নির্দেশনাও পাঠিয়েছি।’

তফসিল ঘোষণা করেও করোনাভাইরাসের কারণে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনসহ সব ধরনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ৩৭১ ইউপির ভোটের তফসিল ঘোষণার পর করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গত ১ এপ্রিল এসব নির্বাচন স্থগিত করা হয়। এরপর নির্ধারিত সময়ে এসব নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে ৯ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে জানায় ইসি।

প্রথম ধাপের ইউপি নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১৮ মার্চ, যাচাই ১৯ মার্চ, মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ আর ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিল ১১ এপ্রিল।

দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। ২০১৬ সালে ২২ মার্চ থেকে জুন পর্যন্ত ছয় ধাপে চার হাজারের বেশি ইউপি চেয়ারম্যান পদে দলীয় ও সংরক্ষিত মহিলা ও সাধারণ ওয়ার্ডে মেম্বার পদে নির্দলীয় প্রতীকে ভোট হয়।

২০০৯ সালের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে ২৯ ধারায় পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কার্যকাল বিষয়ে বলা হয়েছে, প্রথম সভা অনুষ্ঠানের তারিখ থেকে পাঁচ বছর পরিষদের মেয়াদ থাকবে। পরিষদ গঠনের জন্য কোনো সাধারণ নির্বাচন ওই পরিষদের জন্য অনুষ্ঠিত পূর্ববর্তী সাধারণ নির্বাচনের তারিখ হতে পাঁচ বছর পূর্ণ হওয়ার ১৮০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে।

দৈব-দুর্বিপাকজনিত বা অন্য কোনো কারণে নির্ধারিত ৫ বছর মেয়াদের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে সরকার লিখিত আদেশ দ্বারা, নির্বাচন না হওয়া পর্যন্ত বা অনধিক ৯০ দিন পর্যন্ত যা আগে ঘটবে, সংশ্লিষ্ট পরিষদকে কার্যক্রম পরিচালনার জন্য ক্ষমতা দিতে পারে। এসব নির্বাচনের ক্ষেত্রে দৈব-দুর্বিপাক এর আইন ব্যবহার করছে নির্বাচন কমিশন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft