1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

দৌলতপুরে মিথ্যা মামলার প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৭৩ বার পড়া হয়েছে

 

 

দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শুভরাজ আলী‘র নামে মিথ্যা মামলা হওয়ায় সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শুভরাজ দাবী করেন, সত্য গোপন করে এবং যথার্থতা যাচাই না করে আমার সম্পর্কে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছে এবং এর মাধ্যমে আমার সম্মানহানি করা হয়েছে। আমাকে সুদ খোর, চাঁদাবাজি ও লাঠিয়াল বাহিনীর প্রধান বলা হয়েছে,যা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়।একরামুল হক অমুল্য তার ভাবির সহযোগিতা নিয়ে আমার নামে মিথ্যা পর্নোগ্রাফির মামলা করেন যা বর্তমানে চলমান আছে, আমার নামে সরকারী ডিপটিউবওয়েল ছিল যেটা জোর পূর্বক দখল করে অফিসের লোকদের যোগসাজসে নিজ নামে করে নিয়েছে।আমাকে সমাজের মানুষের কাছে বিতর্কিত করার জন্য বিভিন্ন পত্র পত্রিকায় মিথ্যা বানোয়াট খবর প্রকাশ করেন যাতে আমার মান ক্ষুন্ন হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরো দাবী করেন, এখন বাদী পক্ষ বিভিন্ন সময় নানা অজুহাতে হামলা-মামলার হুমকি দিচ্ছে, আমাদের প্রতিদিন হামলা-মামলা ভয় দেখিয়ে নানা ভাবে মানুষিক নির্যাতন করে আসছে। যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষয়টির সঠিক তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হউক। তিনি আরো জানান এরপর আমার রাজনীতিক সুনাম নষ্ট ও সামাজিক ভাবে হেও করতে এই ধরনের মনগড়া তথ্য দিয়ে খবর প্রকাশ করা হলে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।

এসময় খলিসাকুন্ডি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন, ৬নং ওয়ার্ড সদস্য মোঃ কয়েল, ৩নং ওয়ার্ড সদস্য মোঃ জমির উদ্দিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!