শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৫৮ বার পড়া হয়েছে
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জামায়াত-শিবির, বিএনপির জঙ্গিবাদ ও মৌলবাদের মদতদাতা হেফাজত ইসলামের ডাকা অবৈধ হরতালের প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদের নেতৃত্বে আজ হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত এক পথসভায় বক্তব্য রাখেন-
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এ সময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে মুহুর্তে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সেই মুহুর্তে ষড়যন্ত্রকারীরা বিভিন্ন অপকর্মসহ বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করার জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিহত করতে হবে। বাংলার মাটিতে উন্নয়নে ধারা যারা বিরোধিতা করবে তাদের স্থান গোবিন্দগঞ্জের মাটিতে হবে না ,আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও দেশকে ডিজিটাল দেশ রূপান্তরিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা রাজপথে লড়াই করে যাব। এখানে কেউ যদি এসে বাধা প্রদানের চেষ্টা করে , তার দাঁত ভাঙ্গা জবাব দিতে আমরা সর্বদাই প্রস্তুত। গোবিন্দগঞ্জের মাটিতে আর কোনো নাশকতা করতে দেয়া যাবে না।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম জুয়েল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রহমান মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমান নজমু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম প্রধান শাহিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি গোলজার রহমান প্রধান, সাধারন সম্পাদক জাহিদুর রহমান প্রধান তুহিন, সাপমারা ইউপি চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক হামিদুল ইসলাম, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুন্সি রেজানুর রহমান, সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফরহাদ আকন্দ প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft