রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার

গোবিন্দগঞ্জে বিস্ফোরণে মৃত্যু-২ : আহত-২

  • আপডেট হয়েছে : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৫৪ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মেকুরাই নয়াপাড়া গ্রামে বিস্ফোরেণে হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠিয়েছে এলাকাবাসী। আহত অবস্থায় পালানোর সময় এলাকাবাসী অপরিচিত একজনকে আটকের খবর পাওয়া গেছে।
২৪ মার্চ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে মেকুরাই নয়াপাড়া গ্রামে বোরহানের বাড়িতে এ ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এ পর্যন্ত দুই জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে অহেদুল (৪০) ওই গ্রামেরই বাসিন্দা এবং অন্য একজন অপরিচিত। এছাড়া গুরুতর আহত হয়েছে বাড়ির মালিক কাসেম প্রধানের ছেলে বোরহান (৩৬) ও অপরিচিত অপর একজন। ঘরের মধ্যে আরও আহত ও নিহত ব্যাক্তি রয়েছে বলে এলাকাবাসী ধারণা করছে।
এলাকাবাসী জানান, ঘটনার কয়েক মিনিট আগে তিন থেকে চারজন অপরিচিত ব্যক্তি বোরহানের বাড়িতে ঢোকে। এসময় বাড়ির মধ্যে শোরগোল ও গুলির শব্দ শুনতে পায়। পরে বিকট শব্দে বিস্ফোরণে ঘরের টিনের চাল উড়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft