মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৫৯ বার পড়া হয়েছে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৭ মার্চ বুধবার দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
সকালে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা আওয়ামীলীগের দলীয় কার্যালয়, মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। এরপর উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ কার্যালয়ে কেক কর্তন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী।
গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আযোজনে উপজেলা পরিষদ হলরুমে কেক কর্তনের পর উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন অফিসার জহিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাজির হোসেন, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বসির আহমেদ. মহিলা কলেজের অধ্যক্ষ আহসান হাবিব প্রিন্স, উপজেলা সমাজসেবা অফিসার শফিউল ইসলাম মন্ডল, পল্লী উন্নয়ন অফিসার এনামূল হক, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলূ, সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আরম শরিফুল ইসলাম জর্জ. দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খানুন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাজু সরকার প্রমুখ। এরপর রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে, উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কোচাশহর ইউপির সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আতাউর রহমান সরকার ও সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্যের সমন্বয়কারী আব্দুল্লা আল হাসান চৌধুরী লিটন, যুগ্ম সম্পাদক মিয়া আসাদুজ্জাম হিরু, সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আরম শরিফুল ইসলাম জর্জ, আওয়ামীলীগ নেতা অধ্যাপক ফিরোজ খানুন নুনু, অধ্যক্ষ আব্দুর নুর ও শহিদুল ইসলাম কমেট, যুবলীগ নেতা তাহেদুল ইসলাম রকেট ও আলতামাসুল শিল্পী, কৃষকলীগ নেতা মোস্তাফিজুর রহমান মুকু, স্চ্ছোসেবকলীগ নেতা নজরুল ইসলাম সরকার ও জালাল উদ্দিন রুমী, তাঁতিলীগ নেতা শফিকুল ইসলাম লিটন ও আমাদুজ্জামান রিগেন, ছাত্রলীগ নেতা শাহ আলী রকি, পীরজাদা আব্দুল কাইয়ুম, রাজু সরকার ও ফরহাদ আলী প্রমূখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft