শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

গোবিন্দগঞ্জে দুই কেজি গাঁজাসহ দুই মহিলা আটক

  • আপডেট হয়েছে : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৫৩ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ দুই কেজি গাঁজাসহ নার্গিস (৩৫) ও ঝর্ণা (৩০) নামের দুই মহিলাকে আটক করেছে। মঙ্গলবার (৩০ মার্চ) বিকাল ৫টার দিকে বুজরুক বোলায়ালিয়ার গাইবান্ধা মোড় থেকে ওই দুইজনকে আটক করা হয়।
আটক নার্গিস দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের আসলাম আলীর স্ত্রী ও একই গ্রামের জুয়েলের স্ত্রী ঝর্ণা বেগম।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মাসুদ রানা, ইসমাইল, মাহবুবুল ও মুসফিকুরের একটি টিম গাঁজা বহনকরার সময় ওই দুইজনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের সময় তারা জানায়, এসব গাঁজা তারা পাঁচবিবি থানার দোখনাপাড়া গ্রামের জনৈক মাদক ব্যবসায়ীর নিকট থেকে ক্রয় করেন। এরপর তা গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ধুনদিয়া গ্রামের জনৈক মাদক ব্যবসায়ীর নিকট পৌঁছে দিতে আসেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান দৈনিক আলোকিত সকাল পত্রিকাকে জানান, আটক দুইজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft