শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

গাইবান্ধায় শহীদ মিনারে ককটেল-ছুরিসহ আটক ২

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫২ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে তিনটি তাজা ককটেল ও ছুরিসহ দুজনকে আটক করেছে পুলিশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর সময় তাদের আটক করা হয়।

আজ রোববার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীমুখ গ্রামের সাহারুল ইসলাম ও একই উপজেলার বার টিকরি গ্রামের মিলন মিয়া।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আফজাল হোসেন বলেন, কঠোর নিরাপত্তার মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও পৌর মেয়র আতাউর রহমান সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা পেশার মানুষ। এ সময় শহীদ মিনারের পাশে একটি রিকশাভ্যানে বসেছিলেন আটককৃত সাহারুল ও মিলন। তারা দুজন পকেট থেকে ককটেল বের করার সময় বিষয়টি নজরে পড়ে পুলিশের। পরে তাদের আটক করে শরীর তল্লাশি করে তিনটি তাজা ককটেল ও একটি লম্বা ছুরি পাওয়া যায়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুজন শহীদ মিনারে উপস্থিত মানুষদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছিল বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft