1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

বিরামপুর পৌর নির্বাচনে নতুন রেকর্ড।। প্রতি কেন্দ্রেই নৌকার ১ম স্থান স্বতন্ত্রের লড়াই- বিএনপির ভরাডুবি।

  • আপডেট হয়েছে : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৪০ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর ইসলাম , বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুর পৌরসভার সৃষ্টিলগ্ন থেকে এ পর্যন্ত যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার মধ্য এবারে সদ্য সমাপ্ত ১৬ জুনায়ারি নির্বাচনে এক নতুন রেকর্ড সৃষ্টি হয়।

জানা গেছে পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৬টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বৈকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রতিটি কেন্দ্রে ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী আক্কাস আলী ১ম স্থান হিসেবে বিজয় লাভ করেন। যা এর আগের কোন নির্বাচনে এ ধরনের নজির বিরামপুর পৌর নির্বাচনে সৃষ্টি হয় নাই। আক্কাস আলীর নিকটতম প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকার ১৬টি কেন্দ্রের মধ্য ১টি কেন্দ্রেও ১ম স্থান হিসেবে জয় লাভ করতে পারেন নি। যা পৌরবাসীর মধ্যে যেন অবাক সৃষ্টি করেছে।

পৌরবাসী জানায়, দিনাজপুর-৬ আসনের উন্নয়নের রূপকার এমপি শিবলী সাদিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজুর নেতৃত্বে দূরদর্শিতায় বর্তমান সরকারের উন্নয়নের বাস্তব প্রতিফলন এ জয়ের বহিঃপ্রকাশ।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পৌরসভার ৩৬ হাজার ৭শ ৪৮ জন নারী-পুরুষ ভোটার নিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৭৫.১৫ শতাংশ হারে ভোট প্রদান করেন ভোটাররা। প্রদত্ত ভোট গণনা শেষে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আক্কাস আলী ১৩ হাজার ৩শ ৬০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকার পেয়েছেন ৮ হাজার ৬শ ৮৬ ভোট, অপর দিকে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হুমায়ন কবির পেয়েছেন ১ হাজার ৮শ ০৪ ভোট এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আজাদুল ইসলাম আজাদ পেয়েছেন ১ হাজার ৪শ ১৫ ভোট। সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেন পৌরবাসী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!