মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

বিএনপির মুখে দুর্নীতি নিয়ে মন্তব্য হাস্যকর: তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
  • ৬২ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন ‘দুর্নীতিতে চ্যাম্পিয়নদের মুখে দুর্নীতি নিয়ে মন্তব্য হাস্যকর’।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ১৪তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব উদ্বোধন শেষে সাংবাদিকদের তথ্যমন্ত্রী এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি প্রতিমন্ত্রী এস এম খালিদ উপস্থিত ছিলেন।

সম্প্রতি কুয়েতের একটি আদালতে মানব ও অর্থ পাচারের মামলায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের সাজা হওয়ার পর বিএনপি নেতা রুহুল কবির রিজভীর মন্তব্য ‘পাপুলের সাজায় আওয়ামী লীগের দুর্নীতি আজ বিশ্বস্বীকৃত।’ রিজভীর এমন মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে ড. হাছান বলেন, ‘বিএনপির দুর্নীতির কারণে তাদের আমলে দেশ পরপর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। যাদের আমলে দেশ পরপর চারবার একক ও একবার যুগ্মভাবে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়, তাদের মুখে দুর্নীতি নিয়ে মন্তব্য হাস্যকর।’

মন্ত্রী বলেন, ‘আর পাপলু একজন স্বতন্ত্র সংসদ সদস্য। তার দুর্নীতির দায় কোনোভাবেই আওয়ামী লীগের ওপর বর্তায় না।’

তিনি বলেন, ‘কুয়েতের আদালতে তার সাজা হয়েছে, বাংলাদেশেও দুদক এ বিষয়ে তদন্ত ও জিজ্ঞাসাবাদ করছে।’

এর আগে প্রধান অতিথির বক্তৃতায় শিশু চলচ্চিত্র উৎসব উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, ‘এ ধরণের উৎসব শিশু-কিশোরদের মেধা, মনন ও দেশপ্রেমবোধে উৎসাহিত করে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি মমতা জাগ্রত করতে অত্যন্ত সহায়ক।’

চলচ্চিত্র শিল্পের উন্নয়নে হাজার কোটি টাকার তহবিল ঘোষণা সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নতুন সিনেমা হল নির্মাণ, পুরনো হল সংস্কার ও বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল চালু করার জন্য ব্যাংকের মাধ্যমে এই তহবিল থেকে সহজ ঋণ দেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft