1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

পীরগঞ্জে ২’শ মিটারের মধ্যে ৪টি ইঁট ভাটা পরিবেশ ও কৃষি উৎপাদন হুমকীর মুখে

  • আপডেট হয়েছে : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
  • ৪২ বার পড়া হয়েছে

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি ঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলার নিয়ম বহির্ভুত ভাবে গড়ে উঠা অবৈধ ইট ভাটা গুলিতে কৃষি জমির টপ সোয়েল ব্যবহার ও জ¦ালানী হিসেবে কাঠ খড়ি পোড়ানো অব্যহত রয়েছে । অথচ প্রশাসন এ ব্যাপারে কার্যত আশানুরুপ কোন পদক্ষেপ গ্রহন করেনি । আর যে কারনে প্রশাসনের ভুমিকা নিয়ে এলাকাবাসী অনেকটাই ক্ষুব্দ তারা জানেন না নিয়ম বহির্ভুত অবৈধ ইট ভাটা গুলির বন্ধে প্রশাসন কবে কঠোর পদক্ষেপ গ্রহন করবেন ?
সরেজমিন খোজ নিয়ে জানা গেছে, পীরগঞ্জ উপজেলায় যে ৫০টির মত অবৈধ ইট ভাটা রয়েছে তার মধ্যে কুমেদপুর ইউনিয়নের প্রত্যন্ত কাঞ্চনপুর গ্রামেই রয়েছে ৪ টি। যেখানে এ ভাটা গুলোর অবস্থান, সে গ্রামটি সংলগ্ন রয়েছে সহ¯্রাধিক হেক্টর উর্বর কৃষি জমি । গ্রামটির মাঝ দিয়ে চলে গেছে গুর্জিপাড়া কুমেদপুর পাকা রাস্তা । গ্রামটির কাঞ্চনপুর-কুমেদপুর রাস্তা সংলগ্ন ২’শ মিটারের মধ্যে গড়ে উঠেছে এ ৪ টি ইট ভাটা । যে ভাটা গুলোর চিমনি দিয়ে অনবরত নির্গত হচ্ছে ধুয়া । এ ধুয়ার প্রভাব পড়ছে পুরো গ্রাম ও ফসলী জমিতে । এ তো গেল ধুয়ার কথা । ভাটা গুলোতে কয়লার অস্তিত্ব বিদ্যমান থাকলেও সে গুলোর খুবই কম পরিমান পোড়ানো হচ্ছে । এর পরিবর্তে নিয়ম বহির্ভুত ভাবে নির্বিগ্নে পোড়ানো হচ্ছে কাঠ খড়ি । নাম প্রকাশে অনিচ্ছুক ভাটা ৪ টির ক’জন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাটা গুলিতে প্রতিদিন প্রায় ৫ শ’ মন জ্বালানী কাঠ খড়ি পোড়ানো হচ্ছে ।
অপরদিকে ভাটা ৪ টি রাস্তা সংলগ্ন হওয়ার কারনে স্তুপাকার করে রাখা হয়েছে মাটি । এ মাটি ছড়িয়ে পড়েছে রাস্তায় । রাস্তাটিতে প্রতিনিয়ত চলছে হালকা ও ভারী যানবাহন । এতে করে ভাটা সংলগ্ন রাস্তাটিতে ধুলোয় সার্বক্ষণিক অন্ধকারাচ্ছন্ন থাকছে । এতে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোয়াতে হচ্ছে এবং প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ঘটছে ।
এছাড়া ভাটা সংলগ্ন ও পাশর্^বর্তী কৃষি জমি থেকে যেভাবে টপ সোয়েল কর্তন করে ভাটায় নিয়ে আসা হচ্ছে তাতে ওই এলাকার কৃষি উৎপাদন অনেকটাই হুমকীর মুখে পড়েছে ।
গত বুধবার পরিবেশ অধিদপ্তর এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোজিনা আক্তার এর নেতৃত্বে পীরগঞ্জের ক’টি অবৈধ ইঁটভাটায় অভিযান চালানো হলেও এ ভাটা ৪ টিতে অভিযান চালানো হয়নি । আর এতে এলাকাবাসী অনেকটাই নিরাশ হযেছে । তারা এলাকাটির কৃষি উৎপাদন ও পরিবেশ স্বাভাবিক রাখার লক্ষে এ ভাটা ৪ টির ব্যাাপারে সংশ্লিষ্ট কৃর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!