শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

দেহরক্ষীকে ৫ম বিয়ে করলেন পামেলা অ্যান্ডারসন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১
  • ৬২ বার পড়া হয়েছে

প্রেমে পড়তে বা বিয়ে করতে জুড়ি নেই বলিউডের ‘বেওয়াচ’ খ্যাত অভিনেত্রী পামেলা অ্যান্ডারসনের। জীবনে কতবার সম্পর্ক ভেঙেছেন, ফের নতুন সম্পর্ক গড়েছেন ইয়ত্তা নেই। ৫৩ বছর বয়সী পামেলা এবারও বসলেন বিয়ে পিঁড়িতে। আর এবার তিনি বিয়ে করলেন ব্যক্তিগত এক দেহরক্ষীকে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, করোনাভাইরাসের কারণে লকডাউন শুরু হলে ভ্যাঙ্কুভার দ্বীপে নিজের বাগান বাড়িতে থাকতে শুরু করেন পামেলা অ্যান্ডারসন। ওই সময়ই নিরাপত্তা রক্ষী ড্যানের সঙ্গে সম্পর্কে জড়ান বিগ বসের এক সময়ের প্রতিযোগী। ড্যানের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরপরই ২৫ ডিসেম্বর নিজের বাগান বাড়িতে বিয়ের পিঁড়িতে বসেন পামেলা।

পামেলা জানান, ভ্যাঙ্কুভারের এই বাগানবাড়ি তিনি গত ২৫ বছর আগে কিনে নিয়েছিলেন। এই বাড়িতে তাঁর বাবা-মায়েরও বিয়ে হয়। এই বাড়িতে থেকে বিয়ে করেই তাঁর বাবা, মা এখনও একসঙ্গে রয়েছেন বলে জানান পামেলা। সেই কারণে ভালোবাসার মানুষ ড্যানের সঙ্গেও তিনি এই বাড়িতেই বিয়ের পিঁড়িতে বসেন। বিয়ের দিন নীল রঙের গাউনে সেজে ড্যানকে আপন করে নেন পামেলা।

এর আগে আরো চারবার বিয়ে করেছিলেন, যার সব শেষটি হয়েছিল জন পিটার্সের সঙ্গে। এ বছরের শুরুতে হওয়া বিয়েটি টিকেছিল মোটে ১২ দিন। যদিও এক টুইটে পামেলা জানিয়েছেন, জনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে তাঁর বিয়ে হয়নি। তাঁদের সম্পর্কটা ছিল শুধু ‘অদ্ভুত এক লাঞ্চ’। আর এবার তিনি পঞ্চমবারের মতো বিয়ের পিঁড়িতে বসেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft