মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

গোবিন্দগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ‘মুকিতুর রহমান রাফি’ জয়ী

  • আপডেট হয়েছে : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
  • ৫১ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় জয় পেয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুকিতুর রহমান রাফি। তিনি নারিকেল গাছ প্রতীকে মোট ভোট পেয়েছেন ১১ হাজার ১৪৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ফারুক আহমেদ পেয়েছেন ৫ হাজার ৪৯৪ ভোট।
এ পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত খন্দকার জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে পেয়েছেন ৫হাজার ৩৯ ভোট। ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে মোট ভোটার ২৯ হাজার ৯৮১। এর মধ্যে ভোট দিয়েছেন ২২ হাজার ৩৪৭ জন ভোটার। ভোট প্রদানের শতকরা হার ৭৪ দশমিক ৫৪ ভাগ।
গতকাল ৩০ জানুয়ারি শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মহিলাদের পাশাপাশি পুরুষ ভোটার উপস্থিতিও ছিল চোখে পড়ার মত।
নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মোবাইল প্রতীকে জহুরা বেগম পেয়েছেন ৫০ ভোট এবং পাখা প্রতীকে আনিছুর রহমান পেয়েছেন ২১৮ ভোট।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft