1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গোবিন্দগঞ্জে ১২০টি ভুমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ''স্বপ্ননীড়'' - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

গোবিন্দগঞ্জে ১২০টি ভুমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ”স্বপ্ননীড়”

  • আপডেট হয়েছে : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
  • ৫১ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের তত্ত্বাবধানে একযোগে উপজেলার বিভিন্ন স্থানে ১২০টি বাড়ি নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রতিটি ভুমিহীন ও গৃহহীন পরিবারের জন্য থাকছে দুই কক্ষ বিশিষ্ট আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত রঙিন টিনের দোচালা ও সেমিপাকা ঘর।
সম্প্রতি রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের নাসিরাবাদ ও কাটাবাড়ি ইউনিয়নের দুধিয়া গ্রামে নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন এবং উপকারভোগীদের সাথে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, সহকারী কমিশনার (ভুমি) নাজির হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মো. মাসুদ রানা বলেন, মুজিব শতবর্ষে ভুমিহীন-গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় সারাদেশে ঘর নির্মাণ করা হচ্ছে। গোবিন্দগঞ্জ উপজেলাতেও ১২০টি ভুমিহীন-গৃহহীন পরিবারকে পুনর্বাসনের জন্য ১২০টি ঘর নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। পরবর্তীতে এসব পরিবারকে ঘর প্রদানের পাশাপাশি আয়-রোজগারের জন্যও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
এব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন বলেন, উপজেলার জনপ্রতিনিধি, ভুমি ও প্রকল্প অফিসের সমন্বয়ে এই আশ্রয়ণ প্রকল্পে স্থান নির্বাচন করা হয় এবং উপজেলার ভুমিহীন ও গৃহহীনদের আবেদনের প্রেক্ষিতে তাদের মাঝে এ ঘর বরাদ্দ দেয়া হবে। ইতোমধ্যে তাদের তালিকা প্রায় সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী আগামী ২৩ তারিখে বাড়ির চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। এর পর পরই এই উপজেলার সুবিধাভোগীদের মাঝে বাড়ির চাবি হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft