মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী

গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে অটোভ্যান চালক হামিদুল হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতার-৩

  • আপডেট হয়েছে : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১
  • ১১০ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে অটোভ্যান চালক হামিদুল হত্যার প্রধান আসামী সাইদুর রহমানসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) সকালে জেলার সুন্দরগঞ্জ উপজেলার বেলাকা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-১৩ গাইবান্ধা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাই হওয়া অটোভ্যানটিও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল মাদারদহ গ্রামের আব্দুর রহমানের ছেলে সাইদুর রহমান, সুন্দরগঞ্জ উপজেলার মৃত গোলে হেসেনের ছেলে সাইফুল ইসলাম ও মৃত আশরাফ বেপারীর ছেলে হাসিফুল।
র‌্যাব-১৩ গাইবান্ধার কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন। এসময় আসামীদের সাথে আরও সহযোগী আছে কিনা তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও উল্লেখ করেন কোম্পানি অধিনায়ক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft