1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ওবায়দুল কাদের রাজাকার পরিবারের লোক: এমপি একরাম - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

ওবায়দুল কাদের রাজাকার পরিবারের লোক: এমপি একরাম

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৫৯ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবারকে ‘রাজাকারের পরিবার’ বলে আখ্যায়িত করেছেন নোয়াখালী-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লাইভে তিনি এসে এসব কথা বলেন। আগামী কয়েকদিনের মধ্যে এসব নিয়ে কথা বলা শুরু করবেন বলেও ২৭ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে হুমকি দিয়েছেন তিনি।

এমপি একরামুল করিম চৌধুরী বলেন, ‘দেশি মানুষ, স্লামালাইকুম। আমি কথা বললেতো মির্জা কাদেরের বিরুদ্ধে কথা বলব না। আমি কথা বলব ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। একটা রাজাকার ফ্যামিলির লোক এই পর্যায়ে আসছে। তার ভাইকে শাসন করতে পারে না। এগুলো নিয়ে আমি আগামী কয়েকদিনের মধ্যে কথা বলব। আমার যদি জেলা কমিটি না আসে তাহলে আমি এটা নিয়ে শুরু করব।’

তবে আজ শুক্রবার তার ফেসবুক আইডি ঘুরে দেখা যায়, কোনো এক সময় তিনি লাইভ ভিডিওটি সরিয়ে ফেলেছেন। তবে তার আগেই ফেসবুকে তার বক্তব্যটি ভাইরাল হয়ে যায়।

পরে দুপুরের দিকে আরেকবার লাইভে এসে এমপি একরাম দাবি করেন, তিনি ওবায়দুল কাদেরকে কিছু বলেননি। নিজেকে একজন মুক্তিযোদ্ধা উল্লেখ করে তিনি বলেন, যা বলতে চেয়েছি তা আবদুল কাদের মির্জাকে উদ্দেশ্য করে। কারণ কাদের মির্জার পরিবার মুক্তিযোদ্ধাবিরোধী ফ্যামিলি।

দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে বিষয়টি সিনিয়র নেতাদের মাধ্যমে মীমাংসার অনুরোধও জানিয়েছেন নোয়াখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft